শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম আর নেই

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৬১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলার আ’লীগের সহ-সভাপতি আব্দুস সালাম (৬৪) আজ বৃহঃস্পতিবার (১১ জুন) সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…….. রাজেউন)।

 

আজ বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় নামাজে জানাযা শেষে ধুলজুরি গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথক শোক বার্তায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়ার নূর লিপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি এডভোকেট মোঃ কামরুল হাসান, সাধারন সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদউল্লাহ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোহেল, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, প্রমূখ শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com