কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামে হেলাল উদ্দিনের সাথে পাশের বাড়ির রিটন মিয়ার পৈতৃক বাড়ির ভীটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই ধাবাহিতকায় গত সোমবার (১৫ জুন) সকালে পূর্বপরিকল্পিত ভাবে লিটন মিয়া, মহিলা মেম্বার জেসমিন আক্তার গংরা বাড়ির ভিটা দখল নিতে হেলাল উদ্দিনের বাড়িতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। হামলায় মিনা আক্তার (৪৫), হেলাল উদ্দিনসহ কমপক্ষে ৫ জন আহত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই মিনা আক্তার বাদি হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।