হোসেনপুর উপজেলার পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলার মোছাঃ ঝর্ণা বেগেমর ছেলে মোঃ নোমান মিয়া (আরিফ) এর বিরুদ্ধে গত ১১ই জুন তারিখে নাটকিয়ভাবে চুরির অভিযোগ সাঁজিয়ে হোসেনপুর থানায় এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ ধায়ের করেন- প্রতিপক্ষ মোঃ ফারুক মিয়া।
.
উক্ত বিষয়ে মহিলা কাউন্সিলার মোছাঃ ঝর্ণা বেগন সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানান-পৌরসভার পদুরগাতি গ্রামে ওসমান সরকারের বাড়ীর ফারুক মিয়ার গংদের সাথে বহুদিন যাবৎ জমিসংক্রান্ত ও একটি ধর্ষন মামলা সহ একাধিক মামলা মোকদ্দমা থানা ও কোর্টে চলমান রহিয়াছে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ হিসাবে ফারুক গংরা মিলে আমাদের গায়েল করার জন্য বিভিন্নভাবে হেয় প্রতিপন্য করার লক্ষে বিভিন্ন নাটকীয়ভাবে আমি এবং আমার পরিবারবর্গদের ফাঁসানোর পায়তারা করে আসছে। বর্তমান কাউন্সিলার মোছাঃ ঝর্ণা বেগম আরো জানান -আমার ছেলে মোঃ নোমান মিয়া (আরিফ) এর বিরুদ্ধে আনিত চুরির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ মিথ্যা ও বানোয়াট যাহার কোন প্রমাণ ও ভিত্তি নেই।
.
সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিষয়ে সুবিচারের দাবিতে ঝর্ণা বেগম কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে গতকাল একটি লিখিত অভিযোগ করেন।