শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি : গ্রেফতার ২

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মের্সাস নাহিদ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী মোঃ সাজ্জাত হোসেন জয়ের দায়ের করা চাঁদাবাজি মামলায় (মামলা নং- ০৫ তারিখ, ৯-০৭-২০২০) বৃহঃস্পতিবার (৯ জুলাাই) ভোরে হোসেনপুর থানা পুলিশের চৌকুস দল তাদের গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামের মৃত নওয়াব আলী ছেলে এস কে শাহীন নবাব (৪৩) ও গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন গোবিন্দপুর গ্রামের মোঃ শাহজাহান সাজু (৪২)।

 

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়, স্থানীয় সকরার প্রকৌশল অধিদপ্তরের আওতায় হোসেনপুর উপজেলাধীন সিদলা মোড় থেকে সুরাটি বাজার পর্যন্ত রাস্তা ৭৮,৫৭,০০০ টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস নাহিদ এন্টারপ্রাইজ সংস্কারের কার্যাদেশ প্রাপ্ত হয়। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাা মেরামত কাজ সরকারী বিধি ও প্রাক্যশন মোতাবেক প্রকৌশলীদের উপস্থিতিতে দ্রুত সম্পন্ন করে যাচ্ছেন। এমন সময় সাংবাদিক পরিচয়ে এস কে শাহীন নবাব ও মোঃ শাহজাহান সাজুসহ অজ্ঞাত কয়েকজন মিলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদারদের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের চাঁদা দিতে ঠিকাদারী প্রতিষ্ঠান অপারগতা জানালে সংবাদ প্রকাশের হুমকি দেয়। পরবর্তীতে তারা শাবল দিয়ে রাস্তার কার্পেটিং তুলিয়া ওই রাস্থার ছবিসহ রাস্তার সংস্কারে অনিয়ম সংক্রান্ত ভূয়া সংবাদ সোস্যালমিডিয়া ও গনমাধ্যমে প্রচার করে মের্সাস নাহিদ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম নষ্ট করে । অপরিদিকে শাবল দিয়ে রাস্তার কার্পেটিং নষ্ট করায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ন্যাক্কার জনক ঘটনায় গত ৯ জুলাই মের্সাস নাহিদ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী মোঃ সাজ্জাত হোসেন জয় বাদি হয়ে হোসেনপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দয়ের করেন।

 

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান জানান, সাংবাদিকতা একটি মহান পেশা, সম্মানজনক পেশা। সাংবাদিক পরিচয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

সূত্রমতে :এই মহান পবিত্র পেশাটাকে মুষ্টিমেয় কিছু অপসাংবাদিক দীর্দিন ধরে কলঙ্কিত করছে। এদের জন্য হোসেনপুর উপজেলার পুরো সাংবাদিক পেশার বদনাম হচ্ছে। কোন একাডেমিক যোগ্যতা নেই, স্কুল কলেজের বারান্দা দিয়েও হেটে যায়নি কখনো, নাম লিখতে কলম ভাঙ্গে ফেলে। সারাদিন কিছু ডাইরি কাগজ বগলদাবা করে ঘুরে বেরিয়ে নামের আগে সাইনবোর্ড লাগিয়েূ দিয়েছে সাংবাদিক। সারাদিন থানার সামনে দোকানগুলোতে বসে অপেক্ষায় প্রহর গুনে মারামারি, হামলা মামলা, কেউ জিডি করতে আসে কিনা। এসব লোকদেরকেই তারা টার্গেট করে এবং তারাই সব ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়। হাতে ডাইরি কাগজ ফাইল দেখিয়ে সহজ সরল লোকদের বোকা বানিয়ে শুধু টাকা কামাই করে। বাদীকে পত্রিকায় নিউজ ছাপিয়ে সুবিচার পাইয়ে দিবে বলে টাকা আতœসাত করে। আবার বিবাদীকে নিয়ে পত্রিকায় নিউজ ছাপানোর ভয় দেখিয়েও টাকা খায় ওরা। গ্রামের সহজ সরল মানুষগুলো জানেওনা ওদেরকে বোকা বানিয়ে এই লোকগুলো টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া, কখনো ডিবি পুলিশ কখনো আবার ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন উপায়ে চাঁদাবাজি করে আসছে। কিছুদিন পর পরই মানুষের হাতে গণধোলাইও খাচ্ছে, অনেক জায়গায় দড়ি দিয়ে বেধেও রেখেছে তাদের। ছাড়্ াপেয়ে আবার সেই মানুষগুলোকে বিভিন্ন হুমকি ধামকি ও মামলার ভয় দেখায়।

 

মানুষের পুকুরের মাছও ওরা চুরি করে বিক্রি করে ফেলছে, শেষে ধরা খেয়ে উপজেলা প্রশাসনের কাছে মূছলেকা দিয়ে ছাড়া পেতে হয়েছে তাদের। তাদের বিরুদ্ধে হোসেনপুর থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একাধীক অভিযোগ রয়েছে। এই মহান পেশার নাম ব্যবহার করে বিভিন্ন উপায়ে সাধারন মানুষকে ব্যাক্লকমেইল ও ভয়ভীতি দেখিয়ে টাকা ইনকাম করাই হচ্ছে এদের মূলমন্ত্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com