আজ শনিবার (১১জুলাই) রোজ শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি ” নারী ও কিশোরী সু- স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিবাদ্য নিয়ে সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাসিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ নজরুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ।
আরো বক্তব্য রাখেন উপসহকারী কমিনিটি মেডিকেল কর্মকর্তা বৃন্দ। অলোচনা শেষে স্বাস্থ্য কর্মীদের মাঝে পুরস্কার প্রধান করেন।