শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের হোসেনপুরে র‌্যাবের হাতে দুই ছিনতাইকারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই ছিনতাইকারী র‌্যাবের হাতে আটক র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার জামাইল এলাকার দক্ষিনপাড়া মঈনুল উলুমিয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইয়ের জন্য ১জন লোককে কতিপয় ছিনতাইকারী চাকু দেখিয়ে মাদ্রাসার পিছনে নিয়ে যাওয়ার জন্য টানা হেচড়া করে। এসময় তার ডাক চিৎকারে টহলে থাকা র‌্যাবের অফিসার ও ফোর্সসহ ছিনতাইকারী সদস্যে ২ জন কে আটক করে।

 

অভিযানের সময় আরও ২ জন অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মোঃ তৌফিকুল ইসলাম মহিন (২১), পিতা- মোঃ আবুল মুনসুর, সাং-জামাইল (৬ নং ওয়ার্ড) ও ফাহাদ হোসেন জয় (২১), পিতা- মৃত ফরিদ হোসেন, সাং- চর জামাইল, উভয় থানা- হোসেনপুর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদের কাছ থেকে জানা যায় পলাতক ছিনাতাইকারীদের মধ্যে শহিদ (২৪), পিতা-আঃ রশিদ ও আপন মিয়া (২৪), পিতা-আঃ রাজ্জাক মিয়া, উভয় সাং-চর জামাইল, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ। জিজ্ঞাসাবাদে আরও জনা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অস্ত্রের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে এবং ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। অদ্য ভিকটিম জনৈক মোঃ সজল (২৬), পিতা- মৃত দুলাল, সাং-বৌলাই দক্ষিন রাজকুন্তি, ইউপি-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর নিকট হইতে টাকা পয়সা এবং মোবাইল ছিনতাইয়ের উদ্দ্যেশে টানা হেচড়া করছে বলেও স্বীকার করে।

 

র‌্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এম. শোভন খান জানিয়েছেন ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com