হোসেনপুর উপজেলা পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ সুজন মিয়ার বসত ঘরে ও রান্না ঘরে প্রতিপক্ষ মোঃ তোফাজ্জল, শহিদ, গং,রা মিলে রাতের আধারে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হোসেনপুর থানায় অভিযোগ কারী বাদী মোঃ সুজন মিয়া জানান গত ২০ শে জুলাই ভোর ৪ ঘটিকার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উটিয়া দেখি আমার বিল্ডিং ঘরের ভিতরে আলনার কাপড় চোপর ও বিভিন্ন আসবারপত্রের আগুন জ্বলিতেছে। আমি ঘরে থাকা পানি দিয়ে উক্ত আগুন নিভাই। তিনি আরো জানান তখনেই আমি বাহিরে আসিয়া দেখি আমার প্রতিপক্ষ কয়েক জন লোক আমার বসতভিটার উত্তরের টিনসেড হাফ বিল্ডিং ঘরের টিনের একটি বেড়া ছাল ঘরের ভিতরের বিভিন্ন আসবাপত্রের মধ্যে আগুন লাগাইয়া কেরোসিন ডালিতেছে এতে মহুর্তের মধ্য আগুন ছড়াইয়া যায়। তাৎক্ষনিক ডাক চিৎকারে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায় এবং আশে পাশের লোকজন আগুন নিভাতে সক্ষম হয়।
উক্ত ঘটনার পর দিন সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি সরেজমিনে দেখায় এবং সু-বিচারের দাবি জানান।