শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাঁধ নির্মানে ধীরগতি কেন ? অচিরেই এ প্রশ্নের উত্তর পাব- ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে
সাহেবেরচর নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে বাঁধ নির্মানে জোর তৎপরতা চালাচ্ছি। প্রয়োজনে মন্ত্রী মহোদয় ও প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো। আমি খুবই দুঃখিত ও বিরক্ত বাঁধ নির্মান এভাবে হওয়ার কথা না। মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ইচ্ছাতে এ কাজ এত দুর পর্যন্ত এসেছে তার পরও সাহেবের-চর বাঁধ নির্মানে ধীরগতি কেন ? অচিরেই এ প্রশ্নের উত্তর পাব- কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি।
.
আজ রোববার (২৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হোসেনপুর উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভায় উপদেষ্টা হিসেবে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে হোসেনপুর উপজেলার সার্বিক কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
.
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রওশনারা, সহকারী কমিশনার ভূ’মি ওয়াহিদুজ্জামান, উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েছ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, অফিসার ইনর্চাজ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল প্রমূখ। পরে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, নারী উন্নয়নে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, কেভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
.
পরে বিকেল ৫টায় স্থানীয় আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের অংগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, হোসেনপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দোলাল, সাবেক যুবলীগের সভাপতি এম এ হালিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সাবেক সদস্য মো: আনোয়ারুল কবির, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, ছাত্রলীগ নেতা মোঃ আহাদুল প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com