কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারী ডাকের একটি বাজার স্কুল মাঠে স্থানান্তরের কারণে সরকার রাজস্ব হারালেও ইউ.এন.ও র নিস্ক্রিয়তায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া জানিয়ে জরুরি প্রতিকার দাবি করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটি ও এলাকাবাসি তারা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে পূর্বের স্থানে বাজার স্থানান্তরের পক্ষে জোরালো সমর্থন ব্যাক্ত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায় উপজেলার পুমদী ইউনিয়রের রামপুর বাজারটি সরকারি ডাকের বাজার। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুভাবের কারনে ঐ বাজারটি ইউএন ও’র নির্দ্দেশে পাশের শাহেদল ইউনিয়নের এস.আর.ডি স্কুল এন্ড কলেজ ও স্থানীয় প্রাইমারী স্কুলে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন খোলা মাঠের বাজার পূর্বের স্থানে স্থানান্তরিত হলেও একটি বিশেষ মহলের পৃষ্ঠ পোষকতায়ওই বাজার টি বর্তমানে স্কুল ও কলেজ মাঠে থাকার কারণে সরকার রাজস্ব হারালেও কর্তৃপক্ষ যেন উদাসীন।
তাই রামপুর বাজারটি মাঠের পরিবর্তে পূর্বের স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন পুমদী ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুল হাসান, বাজার কমিটি সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল সহ এলাকাবাসী। সরেজমিনে তথ্য সংগ্রহ কালে, স্থানীয় সবজি বাজারের শাহ আলম, ফেরদৌস আহাম্মদ স্বপন, মোঃ আলাল মিয়া সহ অনেকেই জানান রামপুর বাজারটি অর্ধ কিলোমিটার দূরের স্কুলে ও কলেজ স্থানন্তরে ফলে যেমন বিদ্যালয়ের মাঠ ও অব কাঠামো নোংরা হচ্ছে তেমনি বৃষ্টি নামলে জনগন কাদা পানিতে বাজার করতে চরম ভোগান্তির সম্মোখিন হচ্ছেন। এতে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছেন বলে জানান তারা।
এ ব্যাপারে পুমদী ইউপি চেয়ারম্যান জানান তিনি লিখিত ভাবে বাজার টি পূর্বে স্থানে স্থানান্তারে যৌক্তিকতা তুলে ধরে ইউ এন ও কে চিটি দিলেও সহসা প্রতিকার মেলেনি। তবে উপজেলা নিবার্হী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান জানান- ঈদের পরে পূর্বের স্থানে বাজার আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।