শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গফরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ৪ নারীসহ আহত ৮

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভিটে মাটি থেকে উচ্ছেদ করার জন্য সংখ্যালঘু  পরিবারের উপর  সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানাযায়  । রবিবার (০২আগষ্ট ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ইউনিয়নের রসুলপুর গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় চার নারীসহ ৮ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংখ্যালঘু পরিবারের সূত্রে  জানাযায়, রসুলপুর গ্রামের অসহায়  সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের  একটি পরিবারের  ভিটে মাটির ওপর চোখ পরে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি আব্দুল হাই ও তার ছেলে এলাকায় মোবাইল চোর হিসেবে পরিচিত হাফিজুল এবং স্থানীয় সন্ত্রাসীদের । তারা এই অসহায় পরিবারের জমিটুকু তাদের আয়ত্তে নেয়ার জন্য এই সংখ্যালঘু শীল পরিবারের উপর নানা ভাবে হুমকি ও অত্যাচার করে আসছিল । রবিবার বিকালে আব্দুল হাইয়ের ছেলে হাফিজুল ( ২৫) শীল বাড়ির সামনে এসে এই বাড়ির নারীদের অশ্লীল কথাবার্তা বলছিল ।স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সাইফুলের কাছে এ ঘটনার বিচার প্রার্থী হয় শীল পরিবারের লোকজন ।

চেয়ারম্যানের অফিস থেকে ফেরার পথে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রসুলপুর পোষ্ট অফিসের কাছে আগে থেকে উৎ পেতে থাকা হাফিজুল ও সিরাজুলের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসীরা অমল কৃষ্ণ শীল(ত্রিশাল  নজরুল ইউনিভার্সিটির চারুকলার প্রাক্তন ছাত্র) ও সুবল শীলের রাস্তা আটকে তাদেরকে লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে এলাকা থেকে উচ্ছেদ না হলে জীবনে  মেরে ফেলার হুমকি দেয় ।পরে  রাত সাড়ে ৮টার দিকে হাফিজুল ও সিরাজুলের (২৩) নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শীল বাড়ির অঞ্জলী শীলের পরিবারের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা শীল বাড়ির নারী ও পুরুষদের রামদা-রড দিয়ে কুপিয়ে ,  পিটিয়ে গুরুতর আহত করে। এতে অঞ্জলী শীল (৬২), অমল শীল ( ২৮), সুবল শীল (৪৫), প্রার্থনা রানী শীল (৪০), মনি রানী শীল(১৪) মাধু রানী(৩০)উত্তম শীল(৩৭) ইতি রাণী(৩১)সহ ৮ জন গুরুতর আহত হয়। সন্তাসীরা শীলবাড়িতে লুটপাটও চালায় । এ সময় তাদের চিৎকারের এলাকাবাসী এসে উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,রাস্তায় সাইকেল চালানো নিয়ে ঘটনাটি ঘটে।আমার কাছে  অমল,সবুল অভিযোগ করলে আমি বিষয়টি সকালে দেখবো বলে জানিয়েছিলাম। কিন্তু রাতে দুপক্ষের মধ্যে মারামারি হয়।পরে আমি আহত পরিবারের সদস্যদের ময়মনসিংহ হাসপাতালে পাঠাই। তিনি জমি সংক্রান্ত বিষয়টির তথ্য চেপে গেছেন বলে দাবি এলাকার মানুষের।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন , এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে মামলা নেওয়া হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com