বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণে মোবাইল কোর্ট এর মাধ্যামে আজ (২০ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সরকারী নির্দেশ মোতাবেক সকলের মাক্স ব্যবহার নিশ্চিত করণ সহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রম ও মৎস্য খাদ্য ও পশু আইন ২০১০ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সরকারী আদেশ অমান্য করণে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬টি মামলায় ২৫৮০০ (পচিশ হাজার আট শত টাকা) টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণে ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।