শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে হোসেনপুরে চালু হলো ভ্রাম্যমাণ ভূমি সেবা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

“বদলে গেছে দিনকাল,ভূমি ব্যবস্থাপনা হলো ডিজিটাল ” “মিউটেশন হলে ডিজিটাল সুফল পাবো চিরকাল “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (এসিল্যান্ড) এক ব্যতিক্রমী উদ্যোগে চালু হলো ভ্রাম্যমাণ ভূমি সেবা।

 

গতকাল  (১১ অক্টোবর) রোজ রবিবার উপজেলা ভূমি অফিস সংলগ্ন এই ভ্রাম্যমাণ ভূমি সেবায় সেবাপ্রার্থীর বেশ কয়েকটি সুবিধা -অসুবিধা বিবেচনায় কয়েকটি সেবাসমূহ উল্লেখ করা হয়েছে। বিনামূল্যে ই- নামদারি করা,ই- নামদারি শুনানি গ্রহন করা,দালালদের দৌরাত্ম্য হতে সেবাপ্রার্থীর হয়রানি থেকে মুক্তি, ভূমি উন্নয়ন কর দিতে ইউনিয়ন ভূমি অফিসে আসা প্রয়োজন নেই। এমন আরো বেশ কয়েকটি সেবা ভ্রাম্যমাণ ভূমি সেবায় অন্তর্ভুক্ত করে উপজেলা ভূমি অফিসে এই আয়োজন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ওয়াহিদুজ্জামান। এসময় উপস্থিদের মধ্যে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাহিদুর রহমান, উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজামান কাঞ্চন,পৌর মেয়র আব্দুল কায়ুম খোকন, পৌর আ.লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,প্রচার  সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।

 

এই উদ্যোগটি সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি)  ওয়াহিদুজ্জামান বলেন, অধিকাংশ মানুষ ভূমি সম্পর্কে বেশি জানেন না ফলে সেবাপ্রার্থীরা প্রায়ই দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দেওয়ার পাশাপাশি সেবা পেতে দীর্ঘদিন লাগে। মূলত এই বিষয়টি সামনে রেখে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমিসেবাটি চালুকরা হয়েছে, যেখানে তিনি উপস্থিত থেকে বিভিন্ন ধরণের সেবা দেবেন ফলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বল্প সময়ে কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারবেন। এমনকি কোভিট ১৯ এর কারণে জনগনকে যাতে অফিসে আসতে না হয় এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।  আশাকরি এই উদ্যোগের ফলে ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তন ঘটবে।

 

এসিল্যান্ডের কর্মমুখর জীবন ও সৃজনশীল প্রতিভাকে সাধুবাদ জানিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি সেক্টরে উন্নয়নের চেষ্টা সাধন করে যাচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তার ওই ফলশ্রুতিতে এসিল্যান্ড মহোদয়ের  উদ্যোগটা ব্যতিক্রমী, এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশা করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com