কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমান ভূমি সেবা চালু করেছেন সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান।
উপজেলার প্রতিটি ইউনিয়নে সপ্তাহে ২দিন পুরো অফিস নিয়ে হাজির থাকেন এই এসিল্যান্ড। এ উদ্যোগে ই-নামজারি আবেদন, নামজারি,(খারিজ), শুনানি, অনুুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নায়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় আজ বৃহঃস্পতিবার (১৫ অক্টোবর) আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করে হোসেনপুর ভূমি অফিস।