শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৭০ বার পড়া হয়েছে

গতকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে  হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে হোসেনপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফজাল হোসেন, হোসেনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহ্ মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কান্চন, সাংগঠনিক  সম্পাদক ভিপি জহিরুল ইসলাম মানিক, পৌর মেয়র আবদুল কাইরুম খোকন, যুবলীগ সভাপতি এম এ হালিম, কৃষক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন দুলাল, সিদলা  ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মোঃ রাইসুল হাসান কেনিডি,  মোঃ সৈয়দ হোসেন হাসু মিয়া ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন থানা ওলামালীগের সভাপতি ও প্রভাষ মোঃ আব্দুল ওয়াদুদ মকসুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com