কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের উদ্যোগে প্রান্ত্রিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরন করা হয়েছে।
.
জানা যায়, আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ২০০ জন প্রান্ত্রিক কৃষকের মাঝে এ ধান বীজ বিতরন করা হয়৷
.
উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, হোসেনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,সাবেক যুবলীগ সভাপতি এম.এ হালিম, উপজেলা কৃষকলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।
.
বীজ বিতরন অনুষ্ঠানে বক্তারা কৃষকদের পাশে থেকে বাংলাদেশের কৃষিকে বাঁচানোর আহবান জানান। এছাড়াও সকলেই কৃষিবিদ মশিউর রহমানের এ রকম উদ্যোগের প্রশংসা করেন।