শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে র‌্যাবের অভিযানে গাঁজা’সহ আটক এক

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৮২ বার পড়া হয়েছে

হোসেনপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ এর অভিযানে গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২ কেজি ৮শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

 

গতকাল (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টায় কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল ফকির (২৮), পিতা-নূরু ফকির, সাং-হারেঞ্জা, ইউপি-সিদলা, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল দুই কেজি ৮শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫০ টাকা’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com