ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে ‘‘তথ্য আপা’’ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের হোসেনপুরে ঊঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা কাইমা গ্রামের ফজর ব্যাপারীর বাড়িতে উঠান বৈঠকে অসহায় সুবিধাবঞ্চিত নারীদের সাথে কথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান। অসহায় সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন সমস্যা দুরিকরনে তাৎক্ষনিক তিনি নিয়েছে নানা পদক্ষেপ। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি ঔষুধ, মাক্স ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, , মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, তথ্য আপা- সাহবা খন্দকার, তথ্য সেবা সহকারী মাইমুনা আক্তার, নাদিরা আক্তার, অফিস সহকারী জয়নাল মিয়া প্রমূখ।