কিশোরগঞ্জের দুই উপজেলা কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থেকে ১৫ জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৩০ হাজার ৭শ টাকা এবং তিন বান্ডিল তাস উদ্ধার করা হয়।
আজ রবিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে কিশোরগঞ্জ জেলার দুই উপজেলার দুই গ্রাম থেকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলার ৩০ হাজার ৭শ টাকা এবং তিন বান্ডিল তাস’সহ মোঃ হারুন (২২), পিতা-মোঃ বিল্লাল, সাং-জিনারাইল, ইউপি-চৌদ্দশত, মোঃ সুজন মিয়া (২৯), পিতা-দুলাল মিয়া, মোঃ শামীম মিয়া (২৫), পিতা-চন্দু মিয়া, আসাদুজ্জামান (৩০), পিতা-মোঃ নুরুল হক, মোঃ আল-আমিন (২৪), পিতা-মৃত মুক্তার হোসেন, মোঃ রিমন (২৫), মৃত আব্দুল মন্নান, আবু সাঈদ শাহীন (২২), পিতা-মৃত আব্দুল খালেক, সর্ব সাং-স্বল্প যশোদল, (নধার), যশোদল ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর এবং মোঃ শরিফ মিয়া (২১), পিতা-মোঃ রুকন মিয়া, সাং-কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া, মোঃ ফরহাদ মিয়া (২৪), পিতা-দুলাল মিয়া, সাং- কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া, মোঃ আল-আমিন (২৯), পিতা-মৃত মানিক মিয়া, সাং- কাওয়ালিকান্দা, ইউপি-সুখিয়া, সর্ব থানা-পাকুন্দিয়া, মোঃ ওয়াহিদ মিয়া(৪৫), পিতা-মৃত আব্দুল খালেক মিয়া, সাং-গহরনগর, ইউপি-শাহেদল, আজিজুল হক(৬০), পিতা-মৃত ইসহাক, সাং-গহর, ইউপি-শাহেদল, মোঃ মমিন মিয়া(৩৯), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল, মোঃ আলামিন মিয়া (২৩), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল, মোঃ হোসেন মিয়া(২৪), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-রহিমপুর, ইউপি-শাহেদল, সর্ব থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ-দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানা এবং হোসেনপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
One thought on "কিশোরগঞ্জের দুই উপজেলা থেকে ১৫ জুয়ারীকে আটক করেছে র্যাব"