শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার পড়া হয়েছে
হোসেনপুর

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়  খাদ্যের নিরাপত্তা দিনব্যাপী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলয়নায়তনে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষক সেমিনারে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন –  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, কৃষি অফিসার ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আ: মন্নান, হোসেনপুর উপজেলা  হাসপাতালের ডাঃ শামীম আহাম্মদ,  ওসি শেখ  মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা  খাদ্য নিরাপদ  অফিসার  মোঃ আশরাফুল ইসলাম তালুকদার, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,আড়াইবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আসমা বেগম প্রমুখ।
সেমিনারে বক্তারা খাদ্যে ভেজাল, দুধে পানি মিশ্রন, ফল ও শাকসবজিতে ফরমালিন সহ বিভিন্ন খাদ্য   নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com