শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্বামীর নির্যাতন আর ঋণের বোঁঝায় ট্রেনের নিচে ঝাঁপ ৪ সন্তানের জননীর আত্মহত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে
স্বামীর নির্যাতন আর ঋণের বোঁঝায় ট্রেনের নিচে ঝাঁপ ৪ সন্তানের জননীর আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বামীর নির্যাতন আর ঋণের বোঁঝা সইতে না পেরে চার সন্তানের জননী তাছলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল আটটার দিকে কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ভক্তমারা ব্রিজ সংলগ্ন স্থানে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যার করে বলে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ গৃহবধূর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে ।

ভৈরব রেলওয়ে থানার উপ- পরিদর্শক সহিদ মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com