শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শীত জেঁকে বসেছে দিনমজুরের মাটির চুলায়, জ্বলছে না আগুন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরের গত এক সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। আর এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষগুলো। সারাদিন ঘন কুয়াশা ও সূর্য উঁকি না দেওয়ায় অচল অবস্থায় সময় কাটছে বিভিন্ন পেশের দিনমজুরদের। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় অনেক দিনমজুরের ইনকাম বন্ধ হয়ে যাওয়ায়, তাদের মাটির চুলায় ঠিকমতো ধরছে না আগুন।

করোনার সময় লকডাউনে পড়ে যতটুকু সঞ্চয় ছিলো শেষ হয়ে গিয়েছে। করোনার পর, যেই একটু স্বাভাবিক হতে চলেছি, তখন আবার শীত জেঁকে বসেছে আমাদের উপর। শীতে কেউ রিকশায় উঠতে চায় না। আগে যেখানে গাড়ি ভাড়া দিয়ে ৪/৫শত টাকা ইনকাম হতো, এখন দিন শেষে গাড়ি ভাড়ার টাকায় ভাড়া মারতে পারছি না। এমতাবস্থায় সারাদিন এই তীব্র শীতের মধ্যে বাহিরে থেকে ১ কেজি চাল-ডাল কিনে যে বাড়ি নিয়ে বউ বাচ্চার হাতে দিবো তার কোনো উপায় দেখছি না, কথাগুলো বলছিলো রিকশা চালক দুলাল মিয়া।

কুলিয়ারচর রেলস্টেশনে উত্তর অঞ্চল থেকে কাজের সন্ধানে আসা দিনমজুর কেরামত আলী বলেন, শৈত্যপ্রবাহ পড়ার পর থেকে গত এক সপ্তাহে দুই দিন কাজ পেয়েছিলাম। যে দুইদিন কাজ করেছি, সেই টাকা এই কয়দিন বসে বসে খেয়ে শেষ। আজ যদি কাজ না পাই, তবে না খেয়ে থাকতে হবে। শীতের কারণে কাজকাম একেবারেই নেই। কাজ করে বড়িতে যে দুইটা টাকা পাঠাবো তার কোন মুরদ দেখছি না। এই শৈত্যপ্রবাহ কেটে গিয়ে সূর্যটা যদি উঠতো, তবে কিছুটা হলেও কাজকাম পাওয়া যেতো।

শীতে শুধু দিনমজুর নয়, থমকে গেছে কুলিয়ারচরের সবকিছুরই স্বাভাবিক চলাচল। ব্যবসায় বানিজ্য থেকে শুরু করে সব শ্রেণী পেশার মধ্যেই চলছে ধীর গতি। এই তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার কারণে ও কালী নদীর তীর ঘেঁষে গড়ে উঠা হাওড়ের প্রবেশধার কুলিয়ারচর বাজার মূল্যত নদীর ঐপাড়ের অঞ্চল (সাদেকপুর, মেন্দিপুর, রাজাপুর, অষ্টগ্রাম, মিঠামইন) ঘিরেই গড়ে উঠা। সারাদিন তীব্র কুয়াশার কারনে নৌকা চলাচল না থাকায় কুলিয়ারচর বাজারে সব ধরণের ব্যবসায় চলছে ধীরগতি, ভুগছে ক্রেতা শূণ্যতায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com