শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৬ তম “ফাউন্ডেশন বৃত্তি” ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ হল রুমে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ-সময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী, ড. জিল্লুর রহমান, মন্জুর আলম, ছয়সূতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু মিয়া, শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি, বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com