শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের তিন পৌরসভায় মেয়র হলেন যারা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তিন পৌরসভায় মেয়র হলেন যারা

পৌর নির্বাচনের চতুর্থ ধাপে কিশোরগঞ্জ জেলার ৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) জেলার করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর পৌরসভার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। এতে ৩টি পৌরসভাতেই নৌকা মার্কার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে।

 

করিমগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. মুসলেহ উদ্দিন (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৮৫০ ভোট। বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৫০ ভোট। ৫ হাজার ৫শ’ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) কে পরাজিত করেছেন। আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেনপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল কাইয়ুম খোকন (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৫১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাছু (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আছাদুজ্জামান (হাতপাখা) পেয়েছেন ৭৮৭ ভোট। কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ৩ হাজার ৬৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাচু (নারিকেল গাছ) কে পরাজিত করেছেন।

 

আরও পড়ুন: মিঠামইনে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

অপরদিকে বাজিতপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ার হোসেন আশরাফ (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাবেক মেয়র এহসান কুফিয়া (ধানের শীষ) পেয়েছেন ৬৯৭ ভোট। প্রাথমিক ফলাফলে তিনি ১৩ হাজার ৮৮৬ ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এহসান কুফিয়া (ধানের শীষ) কে পরাজিত করেছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার ৩ ঘণ্টা পর ১১টার দিকে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী এহসান কুফিয়া। এছাড়া অপর দুই পৌরসভা হোসেনপুর ও করিমগঞ্জ থেকে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা শুনা যায় নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জের তিন পৌরসভায় মেয়র হলেন যারা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com