শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে
হোসেনপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ঢেকিয়া এলাকায় ঢালাইয়ের মাধ্যমে তিনতলা ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা  ডিপোটি কমান্ডার জামাল উদ্দিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,  মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক প্রমুখ।
এর আগে ২০২০ সালের ৫ ই অক্টোবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রসঙ্গত,২০২০-২০২১ অর্থবছরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবনটি দুই কোটি ৪৬ লাখ ৫০ হাজার ১২৫ টাকায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com