শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আলু চাষ করে লাখপতি হোসেনপুরের ইন্টার পড়ুয়া ফাজায়েল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে
আলু চাষ করে লাখপতি হোসেনপুরের ইন্টার পড়ুয়া ফাজায়েল
মাধ্যমিক পাস করে কিছুদিন আগে ভর্তি হয়েছেন উচ্চ মাধ্যমিকে। এই বয়সেই পেয়ে গেছেন সফল কৃষকের তকমা৷ করোনার ভয়াবহতায় যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে সময়টা ফাজায়েল কাজে লাগিয়েছেন আলু চাষ করে ৷ আর এই আলু চাষই ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে ফাজায়েলের।
কিশোরগঞ্জের হোসেনপুরের চরজামাইল গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছোট ছেলে ফাজায়েল আলম। বাবা মারা গেছেন ১৫ বছর আগে।বাবার রেখে যাওয়া দেড় একর (১৫০শতাংশ) জমিতে এস্টারিক জাতের আলু চাষ করেছেন। বয়সে তরুন হলেও পরিশ্রম ও মেধা দিয়ে সে আলু চাষ করে সফল হয়েছেন ৷
জানা যায়, কিশোরগঞ্জ বি এ ডি সি পাকুন্দিয়া জোনের লোনের মাধ্যমে আলু বীজ সংগ্রহ করে রোপন করছেন। চর জামাইল গ্রামের অনেক আলুর জমি সব নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা প্রায় দিশেহারা। সে তুলনায় ফাজায়েল অনেকটাই সফল। সে জানায়, চরাঞ্চলে বাড়ি হওয়াই কৃষির প্রতি আমার আগে থেকেই একটা টান রয়েছে৷ আশা করছি প্রায় দশ লক্ষ টাকার মত আলু বিক্রি করতে পারবো এবার। ভবিষ্যতে আরও বেশি পরিমানে আলু চাষ করতে চাই।
ব্রহ্মপুত্র নদের তীর ঘেষেঁ গড়ে ওঠা এ গ্রামের তরুন ফাজায়েলের এ সফলতায় প্রশংসায় মেতে উঠেছে এলাকার অন্যান্য কৃষকরা। তারাও তার মত আলু চাষ করে বাম্পার ফলনে অধিক আগ্রহী হয়ে উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com