শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টাকার অভাবে পঙ্গু হতে হচ্ছে স্কুল পড়ুয়া আজিমের 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
টাকার অভাবে পঙ্গু হতে হচ্ছে স্কুল পড়ুয়া আজিমের 
চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় পঙ্গুত্ব বরন করতে হচ্ছে কিশোরগঞ্জের হোসেনপুরের ধূলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র আজিমের। আজিম উপজেলার ধূলিহর গ্রামেের আইসক্রীম বিক্রেতা সলিম মিয়ার ছেলে।
জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২০ বিকালে পাশের বাড়ির রোজিনা বেগম (৪০) ও রেজভী (২০) আজিমকে বিস্কুট দেয়ার কথা বলে সুপারি গাছে উঠায়। সুপারি গাছে উঠতে অস্বীকার করলেও ভয় দেখিয়ে তারা তাকে সুপারি গাছে উঠায়। পরে হঠাৎ করে সুপারি গাছ থেকে পড়ে পড়ে যায় । এ ঘটনায় তার বাম হাতের কুনই সহ কব্জি ও  বাম পা ভেঙে যায় ও পেটে গুরুতর জখম হয়।
এ ঘটনার পর গ্রাম্য সালিশের মাধ্যমে রোজিনা বেগম আজিমেরর চিকিৎসার সকল খরচ বহন করবে বলে রায় দেয়া হয়। কিন্তু ১০ হাজার টাকা দেয়ার পর আর কোনো টাকা দেয় নি সুপারি গাছের মালিক রোজিনা বেগম ও তার ছেলে রেজভী। আইসক্রীম বিক্রি করে সংসার চালানো সলিম মিয়া বিভিন্ন জায়গা থেকে ২ লাখ টাকা ঋণ করে আজিমের চিকিৎসা চালায়। কিন্তু টাকার অভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
আজিমের পিতা সলিম জানান, পাশের বাড়ির রোজিনা বেগম আমার ছেলেকে বিভিন্ন লোভ দেখিয়ে সুপারি গাছে তুলে। সুপারি গাছ থেকে পড়ে ছেলেটার মুমূর্ষু অবস্থা। গ্রামের মুরুব্বি ও এলাকাবাসীর রায়ে তারা  আজিমের চিকিৎসার সকল খরচ বহন করার কথা দিলেও মাত্র ১০ হাজার টাকা দিয়েই থেমে যায়। আমি আর পারছি না। বিভিন্ন জায়গা থেকে কর্জ করে ২ লক্ষ টাকা ইতিমধ্যে শেষ করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com