কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে দুইটি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার পৌর এলাকার নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
জানা যায়,ভোরে পুলিশি টহলের সময় আগুন জ্বলতে পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে রেজউদ্দিনের মনোহারি দোকান ও শামসুল আলমের কাপড়ের দোকান ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মত ক্ষতিহয়েছে বলে ধারণা করা হচ্ছে।