শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে সিএনজির যাত্রী বেশে হাত কেটে ভয়াবহ ছিনতাই

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজির যাত্রী বেশে SKF ওষুধ কোম্পানির এক এসআরের হাতের বেশ কয়টি আঙুল কেটে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, সোমবার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে SKF ফার্মাসিস্টের এসআর আল আমিন (২২) পিতাঃ রহমত আলী মাস শেষের ক্রেডিট বিল সহ ওষুধ বিক্রির প্রায় ৫ লাখ নিয়ে সিএনজি যোগে বাজরা বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়া পথে সিএনজিতে থাকা যাত্রী বেশী ছিনতাই কারী তার দুই হাতের বেশ কয়টি আঙুল (বেশিভাগ) কেটে ছিনতাই করে নিয়ে যায়।

পরে স্থানীয়জনতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে উন্নয়ন চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রেরণ করে।

এই বিষয়ে কুলিয়ারচর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com