জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের আয়োজনে ক্যারাম টুর্নামেন্ট-২০২১ চ্যাম্পিয়ন হলেন মোবারক-জিল্লু জুটি।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৮ টায় কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের নিচতলায় কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের কার্যালয়ে ক্যারাম টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর মেয়র হাসান সারোয়ার মহসিন।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৮ টায় একই স্থানে ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রতিযোগিতা করেন সাইফুল-বাদল জুটি বনাম মোবারক-জিল্লু জুটি। এতে মোবারক-জিল্লু জুটি চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেন সৈয়দ মোঃ জাকারিয়া ও আবুল হাসেম এবং সহকারী আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ রাসেল।
সৌদি প্রবাসী সৈয়দ বজলুর রহমানের অর্থায়নে ও কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্যারাম টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে।
এ-সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সৈয়দ কানন, সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের সহ-সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক এম.এ লায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুদ্দিন হিমেল, অর্থ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ-অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, প্রচার প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বাদল, ক্রিয়া সম্পাদক আবুল হাসেম, সহ-ক্রিয়া সম্পাদক উবায়দুল্লাহ সুজন প্রমুখ।
উল্লেখ্য, উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে পৌর মেয়রকে ফুলেল তোরা দিয়ে বরণ করে নেন কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। এরপর প্রধান অতিথি পৌর সৈয়দ মেয়র হাসান সারোয়ার মহসিন ও ডুনার সৈয়দ বজলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদ। এই সময় সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের পক্ষে থেকে সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দারকে সবসময় পরিষদের পাশে থেকে সাপোর্ট করার জন্য সৌজন্য উপহার তুলে দেন আমন্ত্রিত প্রধান অতিথি।