শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উছমানপুর ইউনিয়নে সেলিম মিয়ার নির্বাচনী প্রচারণা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৮৭ বার পড়া হয়েছে
উছমানপুর ইউনিয়নে সেলিম মিয়ার নির্বাচনী প্রচারণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশিত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা মোঃ সেলিম মিয়া নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে উছমানপুর ইউনিয়নের কাপাসাটিয়া মোড়ে ব্যাপক জনগণের উপস্থিতিতে এই প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণার বহরটি কাপসাটিয়া মোড় থেকে বড়াঢোল, উসমানপুর, চৌমুড়ি বাজার হয়ে পুরো ইউনিয়ন ঘুরে ফের কাপাশাটিয়া মোড়ে গিয়ে শেষ হয়।

মোঃ সেলিম মিয়া কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের কারা নির্যাতিত সাবেক সহ-সভাপতি ও উছমানপুর ইউনিয়নের তিনবারের সফল মেম্বার জনাব লেয়াকত হোসেন (গিরনী) এর ছেলে এবং উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামের ভাগিনা।

মোঃ সেলিম মিয়া বলেন, আমি সাবেক ছাত্র নেতা হিসেবে ১৯৯৪ সাল থেকে দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। দল থেকে যখন যে নিদর্শে এসেছে আমি কর্মীদের নিয়ে, সে নির্দেশ পালনে ঝাপিয়ে পড়েছি, জেলে কেটেছি তবু কখনও পিছু পা হয়নি। কিন্তু তার বিনিময়ে আমি কখনোই দলের কাছে কিছু চাইনি। আজ আমি উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলের কাছে আমার চাওয়া, দল যেনো আমার জনসমর্থন বিবেচনা করে, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দেয়। আমাকে যদি দল মনোনয়ন দেয়, তবে আমি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। কারণ আমার কাছে সবথেকে বড় সম্পদ জনগণের সমর্থন আছে, জনগন আমাকে চায়।

প্রচারণা শেষে এক বক্তব্যে উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার নিজেই এবার নির্বাচন করার কথা ছিলো, কিন্তু আমার ভাগিনা যখন নির্বাচন করার মনস্থির করলো এবং আমি যখন দেখলাম ভাগিনা বিশাল জনসমর্থন সৃষ্টি হয়েছে তখন আমি আমার ভাগানিকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার মনস্থির করলাম।

তিনি বলেন, আমি দলকে বলবো আপনারা আসুন, গোয়েন্দা রিপোর্ট করুন, জনগনের রিপোর্ট সংগ্রহ করুন। তারপর দেখুন আমার ভাগিনার যদি জনপ্রিয়তা থাকে, তাকে নৌকা প্রতীক দিয়ে, বিপুল ভোটে বিজয়ের সুযোগ করে দিন। জনগণের রায় বাস্তবায়নের সুযোগ করেদিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com