কিশোরগঞ্জের কুলিয়ারচরের প্রাণকেন্দ্র মনোরম পরিবেশ, ব্যতিক্রম ডেকোরেশন, রুচিশীল ও মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে শুভ উদ্বোধন হলো মিডনাইট হোটেল এন্ড রেস্টুরেন্টের।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুলিয়ারচর বাজার ছইদ মিয়া মার্কেট (ডিস অফিসের অপজিটে) দুই-তলায় এক দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে মিডনাইট হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
এ-সময় মিডনাইট হোটেল এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টের সার্বিক মঙ্গল কমনায় দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের শিক্ষক মুফতি মাওলানা নাছির উদ্দীন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী শহীদ উদ্দিন বাবুল, আবু সাঈদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুছা, সাকিব হাসান পাভেল, মোঃ রাসেল মিয়া, কুলিয়ারচর কেন্দ্রীয় মাদ্রাসার শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী ও সংবাদিকবৃন্দ।
মিডনাইট হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোঃ মোঃ রাসেল মিয়া বলেন, মনোরম পরিবেশ ও উন্নত ডেকোরেশনের পাশাপাশি সর্বদা মানসম্মত রুচিশীল খাবার পরিবেশনই আমাদের অঙ্গিকার। আমার এখানে বিয়ে থেকে শুরু করে সব ধরনের অনুষ্টানে আলোচনা সাপেক্ষে খাবার ডেলিভারি সহ সকল সুবধিা থাকবে।