শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে রোড-ড্যামেজ বলে কোনো শব্দ থাকবে না-মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৯৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে রোড-ড্যামেজ বলে কোনো শব্দ থাকবে না-মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় রোড-ড্যামেজ নামে প্রতি বছর যে ইজারা দেওয়া হয়, এবার থেকে সেটা আর থাকবে না বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে কুলিয়ারচর উপজেলা চত্বরে কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, আজকের এই ব্লাড ডোনার পরিবারের প্রোগ্রামে এসে, তাদের এই নিঃস্বার্থ কার্যক্রম মুগ্ধ হয়ে এখানে বসে আজ একটা স্বীদ্ধান্ত নিয়েছি। যে স্বীদ্ধান্ত নিয়ে গত কিছুদিন যাবৎ দ্বিধা-দ্বন্দের মধ্যে ছিলাম। এরপর তিনি বলেন আগামী পহেলা বৈশাখ থেকে কুলিয়ারচরে রোড-ড্যামেজ বলে কোন শব্দ থাকবে না। আগামী পহেলা বৈশাখের পর থেকে কুলিয়ারচর পৌরসভাকে রিকশা, অটোরিকশা, সিএনজি বা পণ্য পরিবহনকে রোড ড্যামেজের নামে কোনো রকম ট্যাক্স দিতে হবে না ।

তিনি আরও বলেন, এই রোড ড্যামেজ ডাক প্রায় ২৮ লাখ টাকা। এটা বাতিল করায় কুলিয়ারচর পৌরসভা ২৮ লাখ টাকা পাবে না এবং কুলিয়ারচর পৌরসভার প্রতি মাসে প্রায় সাড়ে ৮ লাখ টাকার উপরে বেতন বাবদ খরচ হয়। তাই স্বীদ্ধান্তটা নিয়ে দ্বিধা-ধন্দের মধ্যে ছিলাম, এটা বাদ দিলে আমি কেমন সমস্যা পড়বো, বেতন দিতে পারবো কী পারবো না! উল্লেখ্য তিনি তার বিশেষ অতিথির বক্তব্যের পর অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই ঘোষণা দিতে দ্বিতীয় বার মাউথপিস হাতে তুলে নেন।

এদিকে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে, সর্বসাধারণের ব্যাপক প্রশংসিত হন তিনি। তার এই বক্তব্য শেয়ার করে প্রশংসার বন্যায় ছেয়ে গেছে স্থানীয় ফেসবুক প্রোফাইলগুলো। এমন খবর রিকশা, অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে ছড়িয়ে গেলে তাদের মধ্যেও ব্যাপক আনন্দ ফুটে উঠেছে এবং বলা বলি করছে আল্লাহ মেয়ের সাহেবকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com