শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিবাহ অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হলো যুবক 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
বিবাহ অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হলো যুবক 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্ধুর বিবাহ অনুষ্ঠানে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি এক যুবক।
.
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলার নয়া চরকাওনা গ্রামের তোতা মিয়ার ছেলে মো. বাবু মিয়া (১৬) তার বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে সে আর বাড়ি ফেরেনি৷ এর পর তোতা মিয়া আত্নীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোজির পরও তাকে খুঁজে পান নি।
.
এ ঘটনায় বাবুর পিতা তোতা মিয়া পাকুন্দিয়া থানায় সাধারন ডায়েরি (ডিজি) দায়ের করেছেন। নিখোঁজ বাবু মিয়ার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪.০৯ ইঞ্চি প্রায়৷ নিখোঁজ হওয়ার সময় সে জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট পরিহিত ছিলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com