পুলিশ কর্তৃক দেশব্যাপী আলেম উলামাদের উপর গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা যুবদলের আহব্বায়ক আজাহার উদ্দিন লিটনের নেতৃত্বে উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পুলিশ কর্তৃক দেশব্যাপী আলেম উলামাদের উপর গুলিবর্ষণ ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।