শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে গরম হাওয়ায় পুড়লো হাজারও কৃষকের স্বপ্ন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন ফসলের মাঠে দুলছে বোরো ধানের শীষ। কৃষকের চোখে হাজারও স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে আকস্মিক হানা দিয়েছে গত (৪ এপ্রিল) রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরারাত পর্যন্ত উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গরম দমকা হাওয়া ও ঝড়ো বাতাস। আচমকা গরম দমকা হাওয়া ও ঝড়ো বাতাস ধানের শীষে আঘাত করায়, বোরো ধানের নতুন শীষ বিবর্ণ ও সাদা হয়ে যাচ্ছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই অবস্থা দেখে কৃষকেরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।

 

শুক্রবার ( ৯ এপ্রিল) সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের দড়িগাঁও, ছয়সূতী ইউনিয়নের ভাগমারা ও পাচাটিয়া বন্ধে সরজমিনে দিয়ে দেখা যায় ধানগাছের পাতা সবুজ থাকলেও কিছু ধানের শীষ বিবর্ণ ও সাদা হয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় পাকাধান কিন্তু কাছে গেলে দেখা যায় ধান বিবর্ণ হয়ে আছে, ধানের ভিতরে চাউল নেই।

দড়িগাঁও বন্ধে গিয়ে কথা হয়, মোহাম্মদ আতর মিয়া (৬০) ও মোঃ দুলাল মিয়া (৫০) এর সাথে তারা জানান তাদের প্রায় ২২০ শতাংশ জমিতে তারা বারো ধান (জিআর ২৯ জাতের ধান) চাষ করেন। কিন্তু আচমকা গরম হাওয়ায় তাদের স্বপ্ন পুড়ে ছাঁই গেছে।

ভাগমারা বন্ধে গিয়ে কথা হয় কৃষক ছায়েদুল্লাহ এর সাথে ধান খেতের কী অবস্থা জানতে চায়লে তিনি বলেন, আমি ৭০ শতাংশ জমিতে বোরো ধান রোপন করেছি এর মধ্যে ৫০ শতাংশ জিআর ২৯ জাতের ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাঁর ভাষায় এই আগুন্যা বাতাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিআর ২৯ জাতের ধান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা য়ায় এ বছর উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকায় ৬ হাজার ৫৬৫ হেক্টর জমিতে বোরোধান চাষ করা হয়। এর মধ্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৪ এপ্রিলের গরম ঝড়ো হাওয়ায় ১১২ হেক্টর জমির বোরোধান আংশিক এবং ২২ হেক্টর জমির বোরোধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে হয়ে গেছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এ রিপোট লিখা পর্যন্ত পাওয়া যায়নি।

বোরোধান ক্ষয়ক্ষতি প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,কী পরিমান ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা মাঠে সরজমিনে তথ্য সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১২ হেক্টর জমির বোরোধান অংশিক এবং ২২ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তথ্য সংগ্রহের কাজ চলমান আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী বলেন ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুতের কাজ চলছে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com