শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ছাত্র বলৎকারের অভিযোগে হেফাজত নেতা গ্রেফতার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ছাত্র বলৎকারের অভিযোগে হেফাজত নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদ্রাসার এক ছাত্র (১১) কে বলৎকারের অভিযোগে পৌর এলাকার বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজয়া মাদ্রাসার মোহতারিম মুফতি মাওলানা ইয়াকুব আলী (৩২) নামে এক স্থানীয় হেফাজত নেতাকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

জানা যায়, রোববার (১১এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের একটি বাড়ি থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একে এম সুলতান মাহমুদের নির্দেশনায় এস আই মো. আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে দীর্ঘ ৪৮ ঘন্টা অভিযানের পর তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় হেফাজত নেতা মুফতি মাওলানা ইয়াকুব আলী (৩২) উপজেলার উছমানপুর ইউনিয়নের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে।

উল্লেখ্য, মুফতি মাওলানা ইয়াকুব আলী গত ১এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে ডেকে তুলে তার মাদ্রাসার এক ছাত্রকে বলৎকার করে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় এ ঘটনার কথা কাউকে না বলার জন্য।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে ওই দিন ৭ এপ্রিল রাত ১০ টা ৫ মিনিটের সময় অভিযুক্ত ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং-০৪।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম সুলতান মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের পর কিশোরগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com