পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা এগারসিন্দুর ইউনিয়ানের এগারসিন্দুর গ্রামের আ: জবাবরের মেয়ে এগারসিন্দুর ঈশাখাঁ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী শামান্তা আক্তার (১৪) বাল্য বিবাহ হচ্ছে।
এমন সংবাদ পেয়ে উপজেললা নির্বাহী অফিসার (অ.দা.) একে এম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্ধ করে। বাল্য বিবাহ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান।
.
বাল্য বিবাহ দিবেনা এবং এমন কাজে কখনো সহায়তা করবে না বলে মুছলেকা নিয়ে বাল্য বিবাহ পন্ড করে দেয়া হয়। এদিকে বর পক্ষ পৌর সদর কুড়তলা গ্রামের প্রবাসী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।