কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদর্শ শান্তি পরিষদ নামের একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মা’য় কোরআন পড়তে আগ্রহীদের মধ্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুম্মা বাজরা-মাছিমপুর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে জুম্মা নামাজ শেষে কোরআন পড়তে আগ্রহী মুসুল্লিদের মাঝে এই কোরআন বিতরণ করা হয়।
উক্ত কোরআন বিতরণের সময় আদর্শ শান্তি পরিষদের সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিল্লাত মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, অর্থ সম্পাদক বাপ্পি মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এক বক্তব্যে আদর্শ শান্তি পরিষদের সভাপতি আজিজুল ইসলাম বলেন, সবসময় বিশেষ করে রমজান মাসে মানুষ যাতে কোরআন পড়তে উৎসাহী হয়, তারই লক্ষ্যে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ অল্পকিছু কোরআন শরীফ বিতরণ হলেও, এলাকার কারও যদি ভবিষ্যতে কোরআন প্রয়োজন হয়, আদর্শ শান্তি পরিষদকে জানালে সংগঠন তা সরবরাহ করবে বলে জানান তিনি।