শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, নিহত ১

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৯৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, নিহত ১

কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের মধ্য লালপুর ও ভৈরব থানার মিরারচর উত্তর পাড়া (ওমরা বাড়ির) গ্রামের ছোট বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক বিভাটেক চালক নিহত ও তার বড় ছেলে মোঃ রাকিব (২০) সহ কমপক্ষে ১০ জন আহত এবং উভয়পক্ষের অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শনিবার (১৭ এপ্রিল) ফজরের নামাজের পর ভৈরব কুলিয়ারচর সীমান্তবর্তী এলাকা মধ্য লালপুর ও মিরারচর ওমরা বাড়ির মধ্যে এ হত্যা, লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের ছেলে মোঃ রাকিব জানান, আগের দিন পার্শ্ববর্তী আমার নানীর বাড়িতে মোঃ শামীম মিয়ার ৭ বছরের ছেলে সাব্বির গাছ থেকে আম পাড়ার জন্য আম গাছে ঢিল ছুঁড়লে সেই ঢিল গিয়ে মেরছি মিয়ার নাতি রামিম (৫) এর কপালে লাগে। এতে মেরছি মিয়ার বাড়ির লোকজন ক্ষুদ্ধ হয়ে শামীম মিয়াকে মারধর সহ বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করে এবং খুন জখমের হুমকি দেয়। এতে মেরছি মিয়াদের ভয়ে ওই দিন রাতে শামীম মিয়া ও তার ভাই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। পরে মেরছি মিয়া ও তার দলবল রাতে ব্যাপক প্রস্তুতি নিয়ে ফজর নামাজের পর আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এই সময় আমার বাবা বিভাটেক চালক লিটন মিয়া তার বিভাটেকটি হামলাকারীদের ভাঙচুর থেকে রক্ষা করতে একটি নিরাপদ স্থানে রেখে বাড়িতে ফিরে আসার পথে হামলাকারীরা তাকে পথরোধ করে মারধর শুরু করে, এসময় আমার বাবা দৌড়ে পালাতে চাইলে শের আলী বাড়ির আঙিনায় গিয়ে মাটিতে পড়ে যায়।

এসময় আমার বাবা (লিটন মিয়া) প্রাণে বাঁচার জন্য হামলাকারীদের কাছে প্রাণ ভিক্ষা চায়, এতেও হামলাকারীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা পায়নি তিনি। দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনা স্থলেই নির্মমভাবে হত্যা করে বাবাকে।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা লুভনা ফারজানা কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনা স্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com