শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টে জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টে জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুরে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ জনকে ৭ হাজার ৫০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরে হোসেনপুর পৌর সদর এলাকায় হোসেনপুর থানা পুলিশের সহায়তায়এ  এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবুবকর সরকার।
এসময় চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ৮ দোকানীকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ হাজার ৫০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আবুবকর সরকার বলেন, কভিড-১৯ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com