শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ২৫০টি অসহায় পরিবার পেল প্রিমিয়ার ব্যাংকের খাদ্য সামগ্রী

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

“সেবাই প্রথম” দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর উদ্যোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রিমিয়ার ব্যাংক শাখার আয়োজনে উপজেলার ২শ ৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে পৌরমেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন এর বাস্তবায়নে প্রিমিয়ার ব্যাংকের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌরমেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান।

এছাড়াও প্রিমিয়ার ব্যাংক কুলিয়ারচর শাখা ব্যবস্থাপক সুপিয় কুমার দাস, পৌরসচিব কারার দিদারুল মতিন, প্যানেল মেয়র-১ হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ইভা, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর সৈয়দ কানন, সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল হুদাসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে পরিবার প্রতি সাড়ে সাত কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু প্যাকেজ প্যাকেট আকারে খাদ্য সামগ্রুী দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com