শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা যুদ্ধে এক মানবিক  ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে
করোনা যুদ্ধে এক মানবিক  ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 
করোনার থাবায় থমকে আছে পৃথিবী। পাল্টে গেছে চিরচেনা রাজধানীর পরিবেশ। মৃত্যু ভয়ে আপন মানুষগুলোও যেন পর হয়ে যাচ্ছে । এর মধ্যে ব্যতিক্রম মানবিক কিছু মানুষও রয়েছেন। করোনার প্রকোপে যখন সরকারী নির্দেশনা অনুযায়ী ২য় ধাপে কঠোর লকডাউনের নিজের  মৃত্যুভয়কে পরোয়া না করে দিন কিংবা রাতের আঁধারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার  বিভিন্ন এলাকায় নজরধারী করে যাচ্ছেন।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  ও তার অধীনস্ত পুলিশ অফিসার এবং সদস্যরা।
.
করোনার প্রথম ধাপেও তারাই ছিলো জেলা সন্মুখ যোদ্ধা। জেলা পুলিশের মানবিক ইমেজ অক্ষুন্ন রাখতে তিনি ও তার দল নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সম্মুখে থেকে যুদ্ধ করে যাচ্ছেন এ পুলিশ অফিসার। রাত-দিন ২৪ ঘণ্টা মানুষের নিরাপত্তা, সামাজিক দূরত্ব নিশ্চিত,  শহরের বিভিন্ন এলাকায় মনিটরিং সহ নানান কাজ করেন শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কঠিন পরিশ্রমী এই পুলিশ অফিসার।
.
জনস্বার্থে জনসেবা মূলক কাজে একটুও পিছপা হয় না ।এছাড়া সকল পুলিশ সদস্য যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এজন্য সকল সদস্যদের মাঝে একাধিকবার সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লাবস ও পিপিই বিতরণ করেছেন।
.
তার সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি বলেন, পুরো বিশ্বে করোনা একটি মহামারী একটি রোগ। ছোঁয়াচে এ অসুখে আমাদের দেশের জনগণও আক্রান্ত হয়ে, মারা যাচ্ছেন। সেই মহামারী থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে  মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও ডিআইজি মহোদয়ের নির্দেশক্রমে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাধ্যানুযায়ী  জন্য কাজ করে যাচ্ছি । আমি যতদিন এই কর্মস্থলে থাকবো আমার সর্বোচ্চ চেস্টা দিয়ে আমি আমার এলাকার মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com