রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শীর্ষ ধনী এলন মাস্কের যে ঘটনা এখন বিশ্বব্যাপী আলোচিত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে
শীর্ষ ধনী এলন মাস্কের যে ঘটনা এখন বিশ্বব্যাপী আলোচিত

এলন মাস্ক। বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তিনি। স্পেসএক্স ও টেসলার কর্ণধার একসময় খুঁজেছিলেন চাকরি। তবে আর সবার মতো ভাগ্যে জোটেনি। হয়েছিলেন প্রত্যাখ্যাত, অসফল। ১৯৯৫ সালের এ ঘটনা এখন বিশ্বব্যাপী আলোচিত।

বিশ্বের শীর্ষ ধনীদের একজন একসময় হন্যে হয়ে চাকরির পেছনে ছুটেছেন। কিন্তু সফল হতে পারেননি। এই ব্যর্থতাই তাকে এনে দিয়েছে সেরাদের কাতারে। তিনি এলন মাস্ক। স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা।

মাস্ক এখন প্রযুক্তি বিশ্বে অতি পরিচিত নাম। তার কর্মজীবন শুরুর সময়ের এই বিশাল বিষয়টি এত দিন ছিল অজানাই। কিন্তু তা এবার সামনে এনেছেন এক টুইটার ব্যবহারকারী। তার দেয়া পোস্টে জানা যায়, ১৯৯৫ সালে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি খুঁজতে গিয়ে বেশ সংগ্রাম করতে হয়েছিল এলনকে। তিনি নেটস্কেপ নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানে আবেদন করে প্রত্যাখ্যাত হন।

নেটস্কেপ ওই সময় ইন্টারনেট, সফটওয়্যার ও টেলিকমিউনিকেশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। তার আগের বছর, অর্থাৎ ১৯৯৪ সালে নেটস্কেপ প্রতিষ্ঠিত হয়। এলন চেয়েছিলেন ওই নতুন প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়বেন। তিনি তার জীবনবৃত্তান্ত পাঠিয়েছিলেন। কিন্তু তার চাকরি হয়নি। পরে নিজেই ইন্টারনেট কোম্পানি চালু করেন তিনি। তার কোম্পানির নাম দেন জিপ টু।

এলনের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে করা টুইটটি তার নজর এড়ায়নি। তিনি এর জবাব দিয়েছেন। উত্তরে বলেছেন, ওই সময় চাকরি পাননি, বিষয়টি সে রকম নয়। তিনি চাইলে অন্য চাকরি পেতে পারতেন। তবে তা ইন্টারনেট কোম্পানিতে হতো না। কারণ, ওই সময় খুব বেশি ইন্টারনেট কোম্পানি ছিল না। তার ইচ্ছেই ছিল বিজ্ঞান বিষয়ে কাজ করার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com