রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত কণ্ঠশিল্পী নোবেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত কণ্ঠশিল্পী নোবেল

সড়ক দুর্ঘটনায় ‘গুরুতর’ আহত হয়েছেন ভারতের ‘সারেগামাপা’ থেকে উঠে আসা বাংলাদেশের কণ্ঠশিল্পী নোবেল।

বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় পড়েন তিনি। তবে দুর্ঘটনার স্থান ও কীভাবে তিনি দুর্ঘটনায় পড়েন তা নিশ্চিত হওয়া যায়নি। এটি মোটরসাইকেল দুর্ঘটনা হতে পারে বলেছেন তার ঘনিষ্টজনরা।

নোবেল ঘটনার কারণ সম্পর্কে ফেসবুকে লিখেছেন, এক বয়স্ক মানুষকে বাঁচাতেই তার এই দুর্ঘটনা। তার ভাষায়, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।’ এই ঘটনায় নোবেলের মাথায় ১২টা ও ভ্রু-তে ১৮টাসহ মোট ৩০টা সেলাই পড়েছে! ব্যান্ডেজের আগে ও পরের ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাত ১২টায় তিনি একটি ছবি শেয়ার করেন। চোখে ব্যান্ডেজ করা ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’

তবে সেই ছবির নিচে শুক্রবার সকাল নাগাদ হাহা রিঅ্যাক্ট পড়েছে ৩৩ হাজার, লাইক পড়েছে ১৩ হাজার। অন্যদিকে স্যাড রিঅ্যাক্ট পড়েছে ৯ হাজার ৩শ!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com