পবিত্র রমজান ও বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত, অসহায় মানুষদের মধ্যে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ তার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ বিতরণ করেন।
এসময় কুলিয়ারচর কুলিয়ারচর থানার এএসআই মোশাররফ, বিভিন্ন ওয়ার্ড়ের জনপ্রতিনিধি, কুলিয়ারচর থানার ফোর্স ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, মানুষ যাতে রমজানে মধ্যে কষ্ট করে বিভিন্ন ইউনিয়ন থেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে থানায় এসে খাদ্যসামগ্রী নিতে না হয়। তাই আমি ফোর্স নিয়ে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।