শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা
ভেজাল তেল তৈরির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুরে দুই তেল কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (২৮ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর বাজারে ভেজাল সরিষার তৈল উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠান কে ভেজাল সরিষার তৈল উৎপাদন করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী  মোবাইল কোর্টের মাধ্যমে ০২জনকে ৪৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এর মধ্যে পিয়ার ওয়েল মিলকে ২০ হাজার টাকা এবং ইব্রাহিম ওয়েল মিলকে ২৫ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। এ কাজে সহযোগিতা করেন র্যাব ১৪  লেঃ কমান্ডার এম শোভন খান (কোম্পানি কমান্ডার) সহ র‌্যাব সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আবুবকর সরকার জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও তিনি সকলকে ভেজাল ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com