সততাই আমাদের আদর্শ, সততাই মূলনীতি, আমরা করবো মানবতার উন্নতি এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলায় “কুলিয়ারচর প্রবাসী মানব কল্যান ঐক্য ফ্রন্ট” নামে সম্পুর্ণ অরাজনৈতিক একটি সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩ শতাধিক পরিবহন শ্রমিক ও দিনমজুরদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) ইফতারের পূর্বমুহূর্তে তিশা বাসস্ট্যান্ড, জিল্লুর রহমান সেতু সংলগ্ন ও কুলিয়ারচর বাজার মোড়ে দিনমজুরদের মাঝে অত্র সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী, ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেলসহ সংগঠনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাকিব হাসান পাভেল, মোঃ কাউছার মিয়া, তরিকুল ইসলাম আরিফ, রাকিব মিয়া ও কায়কোবাদ প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, মানব কল্যানের উদ্দেশ্যেই এ সংগঠনের যাত্রা শুরু। তিনি বলেন, সংগঠনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বর্তমান করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, রক্তদানে উৎসাহ প্রদানের জন্য জনসচেতনতা অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। সংগঠনটির মাধ্যমে কুলিয়ারচর উপজেলার মানব কল্যানে নিয়োজিত থাকতে সকলের সহযোগিতা কামনা করেন।