কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে নিজেদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে কুলিয়ারচরের সবচেয়ে বড় সেচ্ছাসেবী সংগঠন ‘কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার’।
রবিবার (৯ মে) দুপুর ২টার দিকে কুলিয়ারচর কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের সেচ্ছাসেবীরা পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের সভাপতি ইকরাম হাসান, সাধারণ সম্পাদক বশিরুজ্জামান( অপু), সিনিয়ার সহ-সভাপতি বাবু, সহ-সভাপতি সাদমান সাকিব, সহ-সভাপতি এস এম শরিফ, সহ-সভাপতি সুমন, সহ-সাধারণ সম্পাদক আরিফ, সহ-সাধারণ সম্পাদক বাবু, মহিলা সম্পাদক সুমনা, উপ-প্রচার সম্পাদক স্বপনীল, পলাশ, সদস্য মুক্তা, কামরুল হাসান রাব্বি, সোহান, রনি, আতিক, রিপন, হৃদয় বনিক, হৃদয় বর্মন প্রমুখ।
উল্লেখ্য, ঈদ বস্ত্র হিসেবে এসব পথশিশুদের প্রত্যেককে একটি করে নতুন টিশার্ট/শার্ট ও মেয়েদের ফ্রক জামা দেওয়া হয়।