শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলো কুলিয়ারচর পৌর এলাকার ৩০৮১ পরিবার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলো কুলিয়ারচর পৌর এলাকার ৩০৮১ পরিবার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিজিএফ কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন কুলিয়ারচর পৌর এলাকার ৩ হাজার ৮১ পরিবার। পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিনের সভাপতিত্বে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের মাঝে এ উপহারের অর্থ বিতরণ করা হয়।

রবিবার (৯ মে) দুপুরে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে অসহায় কর্মহীনদের মাঝে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা, কার্ড প্রতি বরাদ্দ ৪৫০ টাকা করে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ খাদিজা আক্তার, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর সেলিম ক্বারি, কাউন্সিলর হুমায়ুন কবির নূরী, কাউন্সিলর নবকুমার দাস, কাউন্সিলর জামাল উদ্দিন প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com