শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেঘ দেখলেই উধাও হোসেনপুরের পল্লীবিদ্যুৎ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
মেঘ দেখলেই উধাও হোসেনপুরের পল্লীবিদ্যুৎ
শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হলেও বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরের পল্লীবিদ্যুৎ গ্রাহকরা। আকাশে একটু মেঘ জমলে আর হাল্কা বাতাস হলেই কোথায় যেন উধাও হয়ে যায় এখানকার পল্লী বিদ্যুৎ। শুরু হয় অপেক্ষার পালা। আর বিদ্যুৎ পেতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। কখনো কখনো লেগে যায় সারাদিন৷
আর এতে উপজেলায় ব্যবসা-বাণিজ্য এবং কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষের ভোগান্তি বেড়েছে। মানুষের ফ্রিজের খাবার পঁচে গলে যাচ্ছে। গ্রাহকদের দুর্ভোগ চরমে।শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহতসহ রাতে গরমে মানুষ ঘুমাতে পারছে না।
রবিবার ( ৯ মে) হালকা বাতাস হওয়ার প্রায় ৫ ঘন্টার পরও দেখা মেলেনি বিদ্যুতের৷ এছাড়াও প্রতিনিয়ত ঘটছে এ ঘটনা৷ বৈশাখের ঝড়বৃষ্টির দাপট শুরু থেকেই বিদ্যুতেই এই দীর্ঘ সময়ের লোডশেডিং নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে এক পল্লীবিদ্যুৎ গ্রাহক জানান, আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ চলে যায়। আর সামান্য ঝড়-বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। তখন এই বিদ্যুতের তাঁর ছিড়ে নয়তো লাইনের উপর গাছগাছালি পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নতুবা ত্রুটি দেখা দেয় ৩৩ কেভি লাইনে।
এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, কাল বৈশাখীর ঝড় হলে লাইনে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয়। আমাদের লোকজন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। আমরা গ্রাহককে ২৪ ঘন্টাই বিদ্যুৎ দিতে চাই৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com